• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জিগাতলা হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ম র দে হ উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ১৫:১১ অপরাহ্ণ
জিগাতলা হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ম র দে হ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ
রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে ৫ তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয় নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে ৫ তলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে। তার বাবার নাম মো. জাকির হোসেন।

তিনি বলেন, যতটুকু শুনেছি মৃতা জান্নাত আরা এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী।