• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সিনেমায় শাহরুখ ও আল্লু অর্জুন, যা বললেন অভিনেতা বিজয়

Mofossal Barta
প্রকাশিত মে ৪, ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ
এক সিনেমায় শাহরুখ ও আল্লু অর্জুন, যা বললেন অভিনেতা বিজয়

এ অভিনেতা বলেন, শাহরুখ খানের শেষ সিনেমা ৮০০-১০০০ কোটির সাফল্য অর্জন। অন্যদিকে ‘পুষ্পা-২খ্যাত আল্লু অর্জুনের ১০০০ কোটির প্রত্যাশা— দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, তা একতা। এ ধরনের কোল্যাবরেশন শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ বলে জানান বিজয়।

সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক: বলিউডের বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন দুই ইন্ডাস্ট্রির দুই তারকা এবার একই সিনেমায় কাজ করবেন।— এমন স্বপ্ন দেখছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজনের দেয়াল ভেঙে দিয়ে একত্রে কাজ করার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত এ তারকা।

সম্প্রতি মুম্বাইতে আয়োজিত হলো তারকাদের নিয়ে ‘ওয়েভস সামিট’। সেখানে হাজির হয়েছিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। মডারেটর হিসেবে ছিলেন বলিউড পরিচালক করণ জোহর। সেখানে করণকে উদ্দেশ করে বিজয় বলেন, ‘শাহরুখ খান ও আল্লু অর্জুন— যদি তারা একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটি শুধু একটা সিনেমা হবে না, সেটি হবে একতা ও উদযাপন আর শক্তির প্রতীক।

বিজয় আরও বলেন, দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে। ভারতীয় সিনেমার এখন দরকার একটা ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলে দিতে।