• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৬:৪২ অপরাহ্ণ
৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
ভারতের উত্তপ্রদেশের গাজিয়াবাদে একই পরিবারের তিন বোন একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে টিলা মোড থানা এলাকার ভারত সিটির একটি ন’তলা ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন-নিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যা নোট উদ্ধার করা হয়েছে, যেখানে শুধু লেখা ছিল: ‘সরি পাপা’। মেয়েদের বাবা চেতন কুমার পুলিশকে জানিয়েছেন, তার মেয়েরা একটি অনলাইন কোরিয়ান গেম এ আসক্ত ছিল, যা তিনি আগে জানতেন না। তার দাবি, মঙ্গলবার ছিল গেমটির ফাইনাল রাউন্ড শেষ করার দিন। গেমটিতে মোট ৫০টি টাস্ক ছিল। চূড়ান্ত টাস্ক শেষ করেই তারা একসঙ্গে লাফিয়ে পড়ে বলে তিনি মনে করছেন।