ব্যুরো প্রধান খুলনা
মোঃ বাবুল সানাঃ
পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। রোববার বিকাল সাড়ে চারটায় ৫ জন অভিভাবক সদস্য ও ৩ জন শিক্ষাক প্রতিনিধি উপজেলা সমবায় দপ্তরে হাজির হয়ে রুহুল আমিন বিশ্বাসকে সমার্থন দেয়। এ সময় আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। অভিভাবক সদস্যরা হলেন, মাইজুল ইসলাম শেখ, রবিউল ইসলাম, আব্দুর রউফ গাইন, বাবলুর রহমান, মজ্ঞুয়ারা বেগম, শিক্ষক প্রতিনিধি আজিজুল হক, হাবিবা আক্তার, আব্দুল জলিল। প্রিজাইডিং এর দ্বায়ীত্ব পালন করেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন মাদসুপার গাউসুর রহমান বিশ্বাস, নাজির সরদার, শরিফুল সানা, রাজ্জাক জামান, শফিকুল সরদার, রাজু গাজী, সুলতান আহম্মেদ, পির আলী সরদার, আব্দুল গফু সরদার, আছা সরদার।