ঘিওর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বগ্রহণ

Mofossal Barta
প্রকাশিত June 30, 2024, 20:47 PM
ঘিওর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বগ্রহণ
সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি ও ভাইস চেয়ানম্যানদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩০ জুন ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিম এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা খন্দকারের দায়িত্ব অর্পণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ। নবনির্বাচিত ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান সাথী, ঘিওর থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিম এবং নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তানজিলা খন্দকার ।

সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি এবং নবনির্বাচিত দুই ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।