অনলাইন ডেস্কঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় আজ সকালে ট্রেনে কাটা পড়ে ট্রেনের ছাদে থাকা পাঁচজন নিহত হয়েছেন।
সকাল ৬টা ২০ মিনিটে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের কাছে আশরাফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, নিহতদের বয়স ১২ থেকে ২০ বছর, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের ছাদে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শহিদুল জানান, তারা ট্রেনের সামনের বগির ছাদে ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে একে অপরকে ধাক্কাধাক্কি করতে এবং কিছু নিয়ে মারামারি করতে দেখা গেছে। একপর্যায়ে তারা ট্রেন থেকে ছিটকে পড়ে এবং চাকার নিচে পিষ্ট হয়।
তিনি আরো বলেন, “মৃতদেহগুলো ঘটনাস্থলেই রাখা হয়েছে। আমরা তাদের পরিবারের সদস্যদের শনাক্ত করার জন্য কাজ করছি।”