কসবায় পুলিশের অভিযানে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত July 14, 2024, 11:37 AM
কসবায় পুলিশের অভিযানে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কসবা থানা পুলিশ এ অভিযান চালায়। অভিযানের সময় গুদামের মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহাম্মেদ জানান, শনিবার রাতে নয়নপুর বাজারের ব্যবসায়ি আইয়ুব খান ও অমিত হাসান জয়ের গোডাউন থেকে ৭০ বস্তা ভারতীয় চি‌নি উদ্ধার ক‌রা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।