ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের শোক র‍্যালি কর্মসূচী

Mofossal Barta
প্রকাশিত August 1, 2024, 17:06 PM
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের শোক র‍্যালি কর্মসূচী
সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক

শোক র‌্যালির মধ্য দিয়ে শোকের মাস আগস্টের মাসব্যাপী শোক কর্মসূচী শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল ১১ টায় বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী শোক র‌্যালিতে অংশ নেন।
শোক র‌্যালির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। র‌্যালিতে জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, হাজি হেলাল উদ্দিন, সৈয়দ মিজানুর রেজা, কামরুজ্জামান আনসারী, গোলাম মহিউদ্দিন খান খোকন, অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, শেখ মো. মহসিন, তানজিন আহমেদ, সৈয়দ এহতেশামুল বারী তানজিল প্রমুখ উপস্থিত ছিলেন।