ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দরুইন হাজী শরিয়তুল্লাহ্ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মোগড়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শহিদুল ইসলাম সেকান্দর। হাফেজ মাওঃ মোঃ হুজায়ফা’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবগ্রাম জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মুফতি আসাদুজ্জামান সাহেব। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযুদ্ধা, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সুশীল সমাজের লোকজন, ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ছাত্র ছাত্রীদের সুশিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। পহেলা জানুয়ারী ২০১৫ইং সালে দ্বীনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ায় এলাকার ছাত্র ছাত্রীদের হাফেজ হওয়া ও ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব শহিদুল ইসলাম সেকান্দর বলেন, সর্বোচ্চ মানের নিরাপত্তা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত মাদ্রাসারটিতে আল্লাহর রহমতে গত দশবছরে প্রায় ৭০ জনেরও বেশি শিক্ষার্থী হাফেজ হয়ে দেশের বিভিন্ন মাদ্রাসায় এলমে দ্বীন শিক্ষা করছেন। মাদ্রাসাটিতে শিক্ষার মান আরো উন্নত করতে যা যা করা দরকার তা করা হবে বলেও জানান তিনি।
জানাগেছে, প্রতিষ্ঠানটি তে বর্তমানে প্রায় ৬০জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। মাদ্রাসাটিতে চলতি বছর ডিসেম্বর মাসে নূরানী বিভাগে ছাত্র ছাত্রী ভর্তি করা হবে এবং আগামী বছর জানুয়ারিতে ক্লাস চালু করার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে মাদ্রাসার বিদায়ী উস্তাদ হাফেজ মাওঃ আশ্রাফুল আলম’কে প্রতিষ্ঠাতা পরিচালকের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত অতিথিরা।