ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে হওয়া ৬৩ মামলা প্রত্যাহারসহ আট দাবি উলামায়ে কেরামদের

Mofossal Barta
প্রকাশিত August 11, 2024, 22:06 PM
ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে হওয়া ৬৩ মামলা প্রত্যাহারসহ আট দাবি উলামায়ে কেরামদের
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হওয়া ৬৩ টি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন উলামায়ে কেরামরা। রবিবার দুপুরে হওয়া ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হওয়া সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসব মামলার মধ্যে সদর থানায় ৫৬টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুইটি ও আখাউড়া থানায় একটি রয়েছে বলে উলামায়ে কেরামরা জানান।
এ সময় এসব মামলা প্রত্যাহারসহ আট দফা দাবি জানানো হয়। বিভিন্ন আন্দোলনে ‘শহীদদের’ আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া জানানো হয়, ১৪ আগস্ট বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলামের উদ্যোগে গণ-সমাবেশ করা হবে।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, নিপীড়নকারিদের পালিয়ে যাওয়া রোধ করা ও তাদেরকে বিচারের আওতায় আনা। ২০২১ সালে চাকরিচ্যুত করা উলামায়ে কেরামদেরকে স্বপদে ফিরিয়ে আনা। দু’জন শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্রাহ্মণবাড়িয়া উম্মুল কোরআন মাদরাসার মোহতামিম মুফতি উবায়দুল মাদানী। মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক, মাওলানা জাকায়িরা, মাওলানা নিয়ামুল করিম, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আমানুল হক, মাওলানা খন্দকার ইসলাম প্রমুখ।