আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানিকগঞ্জের ঘিওরে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব। এ উপলক্ষে ঘিওর উপজেলায় একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
ঘিওর কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দির কমিটির আয়োজনে আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, সহ সভাপতি আবু কাউছার রেজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল, ঘিওর কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি রামচন্দ্র সাহাাসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
র্যালিটি উপজেলার কেন্দ্রীয় নাট মন্দির থেকে শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে নাট মন্দিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।