স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ ছেড়েছেন স্বৈরাচার সরকার।
এরপর থেকে পলাতক রয়েছে আওয়ামী নেতারা, ধ্বংসস্তপে পরিনত হয়েছে বাংলাদেশ।
দেশ নিয়ে ব্যস্ত অন্তবর্তী কালীন সরকার ডাঃ ইউনুস সহ বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
ঠিক সেই মুহূর্তে আওয়ামী নেতাদের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের সাথে হাত মিলিয়ে ঝুট ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করেছে বিএনপির সাবেক এমপি ডাঃ সালাউদ্দিন বাবুসহ ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খাঁন। ও জাহাঙ্গীর মন্ডল সাবেক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা।
জানা যায় আওয়ামী এমপি সাইফুল ইসলাম সাবেক এমপি সাভার ১৯ আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে ঢাকা ইপিজেডের সকল কারখানার ঝুট ব্যবসা একাই দখল করে ব্যবসা করে আসছিলো।
বর্তমানে আওয়ামী সরকার পতনের পর
ইপিজেড এর ঝুট ব্যবসাসহ আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টস কারখানার ঝুট ব্যবসা দখল নেয়ার মহাউৎসবে মেতে উঠেছে বিএনপি এই নেতারা।
এখন চলছে ঝুট ব্যবসা দখলের মহাউৎসব।
খোঁজ নিয়ে জানা যায় আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুল ইসলাম এর সাথে সক্ষ্যতা করে ঢাকা ইপিজেডের সকল ঝুট ব্যবসা ছিনিয়ে নিয়েছেন আইয়ুব খান সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল।
সাইফুল ইসলাম সাবেক এমপি আওয়ামী লীগের এ সকল ব্যবসা থেকে সেয়ার পাবেন ৪০% আর ৬০% নিবেন বিএনপি নেতা আইয়ুব খান।
অন্যদিকে জিরাবো আশুলিয়ার প্রায় সকল কারখানার ঝুট ব্যবসা দখলে নিয়েছেন বিএনপি’র সাবেক এমপি ডাঃ সালাউদ্দিন বাবু।
অন্যদিকে বড় নেতাদর দখল বানিজ্যে দেখে দখল বানিজ্যে মেতে উঠেছেন বিএনপি’র সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
তবে অন্তবর্তী কালীন সরকারের চাপে কৌশল অবলম্বন করে গোপনে আওয়ামী নেতাদের সাথে সখ্যতা করেই পার্সেন্টিজ দিয়ে চলছে দখল বাণিজ্য।
এবিষয়ে জানতে সালাউদ্দিন বাবুসহ আইয়ুব খানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
বিএনপি’র একাধিক ত্যাগী নেতারা বলছেন স্বৈরাচার সরকারের আমলে আমরা তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। জেল খেটেছি পলাতক রয়েছি
আর বিএনপির এই সকল নেতারা আওয়ামী নেতাদের শেল্টার ছিল ব্যবসা-বাণিজ্য সবই করেছে এর, মামলা হলেও জেল হাজতে যেতে হয়নি তাদের।
বর্তমানে ছাত্র জনতা হত্যা কারী আওয়ামী নেতাদের সহযোগিতা করছেন বিএনপি নেতা আইয়ুব খান, ও ডাঃ সালাউদ্দিন বাবু।
যে সৈরাচার সরকার বিএনপিসহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য কাজ করেছে এবং হত্যা করেছে শিক্ষার্থী জনতাকে আজকে তাদের সহযোগিতা করছেন সুবিধা বাদি এসকল কিছু নেতারা।
বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি আমরা নির্যাতিত ত্যাগী নেতারা।
দলের দুঃসময়ে যারা আখের গোছাতে ব্যস্ত তাদেরব এসকল বিষয়ে আমরা কেন্দ্রীয় নেতাদের সুদৃষ্টি কামনা করছি।