• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ১৯:১২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা।
‎সোমবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। যাতে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারে।

‎এছাড়া, তিনি স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে, সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতাও কামনা করেন।

‎ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও ‘যায়যায়দিন’-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও ‘আমার দেশ’-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন– ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, ‘নয়া দিগন্ত’-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, ‘যুগান্তর’-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ‘ওয়াদা’-এর সম্পাদক শফিকুল আলম এবং ‘মানবকণ্ঠ’-এর সম্পাদক শহিদুল ইসলাম।