• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয়

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৮, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
‎মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয়
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো মেলেনি। প্রশাসন জানিয়েছে, মা ও শিশুর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার বহন করবে।

‎সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী ফুলসূতী বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। বাজারের বিভিন্ন মানুষ তাকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিতেন। সোমবার হঠাৎ প্রসববেদনা উঠলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তিনি বাজার এলাকাতেই একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে স্থানীয়রা মা ও নবজাতককে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।