• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৮, ২০২৬, ২০:৪৩ অপরাহ্ণ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের বহনকারী কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে।
‎মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।


‎এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দাবি করেন, পদযাত্রা চলাকালে দলের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে এনসিপির নেতা-কর্মী ও ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিক আহত হন।

‎তিনি আরও দাবি করেন, হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমও আহত হয়েছেন। এ ছাড়া এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।