ডেক্স নিউজ,
আগুন লাগার ৪ দিন পরও রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদাম ও তৈরি পোশাক কারখানা থেকে বের হচ্ছে ধোঁয়ার মতো এক ধরনের গ্যাস। যাকে হাউড্রোজেন সালফাইড বলছে উদ্ধার কাজে অংশ নেয়া সংস্থাগুলো।
ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি ও মান নির্ণয়ে গ্যাস ডিটেক্টর যন্ত্র ব্যবহার করে সংস্থা দুটি। এতে ধরা পড়ে উচ্চ মাত্রার হাউড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি। জায়গা ভেদে ৬০ থেকে ১৫০ পিপিএম পর্যন্ত হাইড্রোজেন সালফার পেয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটের গ্যাস ডিটেক্টর।
ঢাকা বোম্ব ডিসপোজাল ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদ উজ জামান বলেন, ‘গোডাউনের ভেতরে ও বাইরে উচ্চ মাত্রার হাউড্রোজেন সালফাইডের পাশাপাশি পাওয়া গেছে ক্ষতিকর কার্বন মনোক্সাইডও। এ বিষাক্ত গ্যাস মানুষের স্বাস্থ্য তথা জীবনের জন্য হুমকি।