• ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর মুখে তালাকের কথা শুনে স্ত্রীর আত্মহত্যা

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২২, ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর মুখে তালাকের কথা শুনে স্ত্রীর আত্মহত্যা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফোনে কথা-কা/টাকাটির একপর্যায়ে স্বামীর মুখে তা/লাকের কথা শুনে অভিমানে গলায় ফাঁ/স দিয়ে ফারজানা আক্তার (১৯) নামে এক গৃহবধূ আ/ত্মহ/ত্যা করেছেন।

‎মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নাওঘাট মহন মিয়ার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

‎ফারজানা আক্তার আশুগঞ্জ সদর ইউনিয়নের নাওঘাট পূর্বপাড়ার মিন্টু মিয়ার মেয়ে। প্রায় চার বছর আগে একই এলাকার আমান উল্লাহর ছেলে সাচ্চু মিয়ার (২৭) সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের তিন বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। নিহতের স্বামী সাচ্চু মিয়া বর্তমানে সৌদি আরব প্রবাসী।

‎হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় ফারজানার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামীর মুখ থেকে তা/লাকের কথা শুনে তিনি অভিমান করেন। পরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের টিনের রডের সঙ্গে ওড়না পেঁ/চিয়ে গলায় ফাঁ/স দেন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।