টি টোয়েন্টি বিশ্বকাপে আলাদা করে নজর কাড়তে পারেন যারা

Mofossal Barta
প্রকাশিত May 30, 2024, 18:16 PM
টি টোয়েন্টি বিশ্বকাপে আলাদা করে নজর কাড়তে পারেন যারা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
দোরগোড়ায় আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ। নানা কারণেই বিশেষ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করছে আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলো। গ্রুপ পর্বের বেশ কটি বড় ম্যাচের আয়োজক যুক্তরাষ্ট্র যেখানকার উইকেট, কন্ডিশন অধিকাংশ দলের কাছে অচেনা।

২রা জুন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি ক্রিকেটের এই বিশ্ব আসর।

দলগুলো তাদের সম্ভাব্য সেরা তারকাদের নিয়েই উপস্থিত হয়েছে আমেরিকায়।

এবারের আসরের বড় তারকা হিসেবে বিশেষভাবে জ্বলজ্বল করবে ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলির নাম। বলা হচ্ছে এই ক্রিকেটারের সর্বশেষ বিশ্বকাপ হতে পারে এটিই। ফলে তাকে ঘিরে সমর্থকদের আলাদা উচ্ছ্বাস থাকবে।

এছাড়াও আসর মাতাতে থাকবেন ১৬টি দেশের তারকারা।