• ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন তারেক রহমান

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ২১:২৫ অপরাহ্ণ
পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষাণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, প্রতিটি সেক্টর ও প্রতিটি শ্রেণি পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি।

তিরি তার বক্তব্যে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের সুবিধার কথা তুলে ধরেন।

তিনি বলেন, প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতিমাসে আড়াই হাজার টাকা কিংবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে।