গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট চাইলেন মির্জা ফখরুল

Mofossal Barta
প্রকাশিত February 8, 2026, 23:39 PM
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট চাইলেন মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটের পক্ষে সকলকে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর ইউনিয়নের গলিম বাবুরহাটে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হোক। বিগত সরকারের মতো ফ্যাসিস্ট না হোক। জবাবদিহিতা থাকুক। দেশে এসবের সংস্কার না হলে তাহলে আবার আমরা পিছনে পড়ে যাবো। সেজন্য আমরা সবাই গণভোটে হ্যাঁ সিল মারবো।