• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গাজার পুনর্গঠনে ৫০০ কোটি ডলারেরও বেশি অনুদানের ঘোষণা ট্রাম্পের

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ণ
গাজার পুনর্গঠনে ৫০০ কোটি ডলারেরও বেশি অনুদানের ঘোষণা ট্রাম্পের
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য ‌‘বোর্ড অব পিসের’ সদস্য রাষ্ট্রগুলো ৫০০ কোটি ডলারের বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অব পিসের ট্রাস্টে সদস্যদের আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তার এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রোববার ওই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পুনর্নির্মাণে তিনি বোর্ড অব পিসের সদস্যদের ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দানের ঘোষণা দেবেন।