মোঃ আতাউর রহমান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নাম সামনে এসেছে। ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্য থেকে এসব প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের মধ্যে রয়েছেন—
২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মেহেরাজুল আলম সুফি।
৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোফাজ্জল হোসেন মোফা।
৪ নং খামারপাড়া ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার।
৫ নং ভাবকী ইউনিয়ন: দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৫ নং ভাবকী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রবিউল আলম তুহিন।
৬ নং গোয়ালডিহি ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এসব নেতাকে ঘিরে নির্বাচনী আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন।
খানসামা উপজেলার স্থানীয় রাজনীতিতে এসব প্রার্থীর ভূমিকা ও নির্বাচনী প্রস্তুতি আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।