‎এল ক্লাসিকোয় এমবাপ্পের নতুন ইতিহাস, ছাড়িয়ে গেলেন মেসিকে

Mofossal Barta
প্রকাশিত October 26, 2026, 14:03 PM
‎এল ক্লাসিকোয় এমবাপ্পের নতুন ইতিহাস, ছাড়িয়ে গেলেন মেসিকে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই জয়ে বড় অবদান কিলিয়ান এমবাপ্পের। ফরাসি তারকার জোড়া গোলেই জয় পেয়েছে রিয়াল, পাশাপাশি ব্যক্তিগত অর্জনের খাতায় গড়েছেন নতুন ইতিহাস।
‎
‎একবিংশ শতাব্দীতে বার্সেলোনার বিপক্ষে নিজের প্রথম সাতটি এল ক্লাসিকোয় ছয় গোল করেছিলেন মেসি। বিপরীতে এমবাপ্পে একই সংখ্যক ম্যাচে করেছেন আট গোল। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে নিজের শুরুর পর্বে গোল করার হিসাবে মেসিকে পেছনে ফেলেছেন তিনি।
‎
‎রিয়াল মাদ্রিদের ইতিহাসেও এমবাপ্পের এই কীর্তি উল্লেখযোগ্য। ক্লাবটির হয়ে বার্সেলোনার বিপক্ষে প্রথম সাত ম্যাচে আট গোল করার নজির রয়েছে মাত্র তিনজনের। এমবাপ্পের আগে এই কীর্তি গড়েছিলেন জোসেপ সামিতিয়ের ও পাহিনিও। সামিতিয়েরের কীর্তিটি ১৯৩২ সালের, আর পাহিনিও এই নজির গড়েছিলেন ১৯৫১ সালে।
‎
‎বার্সেলোনার বিপক্ষে জোড়া গোলের সুবাদে রিয়ালের জার্সিতে নিজের গোলসংখ্যাও ১০০-তে নিয়ে গেছেন এমবাপ্পে। মাত্র ১১৬ ম্যাচেই এই মাইলফলক ছুঁয়েছেন ফরাসি তারকা। রিয়ালের ইতিহাসে তার চেয়ে কম ম্যাচে ১০০ গোল করেছেন মাত্র চারজন; ফেরেঙ্ক পুসকাস (১০১ ম্যাচ), ক্রিশ্চিয়ানো রোনালদো (১০৫), আলফ্রেডো ডি স্টেফানো ও পাহিনিও (দুজনেরই ১১৪ ম্যাচ)।