সিটিতে ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার

Mofossal Barta
প্রকাশিত October 30, 2026, 10:03 AM
সিটিতে ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়া, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে ধীরগতির এসব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়ছে।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২ জন যাত্রী ধারণক্ষমতার অটোরিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং নবায়ন ফি  ৪ হাজার টাকা। আর ৪ জন যাত্রীর ক্ষেত্রে নিবন্ধন ফি  ১০ হাজার টাকা, নবায়ন ফি ৫ হাজার টাকা।
‎
‎ফিটনেস সার্টিফিকেট ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এছাড়া, অটোরিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে  ২৫ কিলোমিটার। আর স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার।