আজ শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি

Mofossal Barta
প্রকাশিত October 30, 2026, 10:26 AM
আজ শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
‎
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করছে।
‎
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় সংগঠনটির নেতা হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির কথা জানান।
‎
‎ভিডিওবার্তায় তিনি বলেন, ‘দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিরাপত্তাহীনতা ও আইনের শাসনের অভাবসহ নানা সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।’
‎
‎এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাদের লড়াই অব্যাহত থাকবে।’