• ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও মা হচ্ছেন চিত্রনায়িকা বুবলী

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৪:৩১ অপরাহ্ণ
আবারও মা হচ্ছেন চিত্রনায়িকা বুবলী
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ, 
গত বছরই গুঞ্জন উঠে―ছেলে শেহজাদ খান বীরকে সময় দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ওই সময় তাদের বিদেশ সফরের তারিখ গোপন ছিল। তবে পরে অবশ্য জানা যায়, নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন দুই তারকা।
শাকিব ও বুবলীর মধ্যকার সম্পর্ক রয়েছে, না নেই- এ নিয়ে যখন প্রশ্ন, ঠিক তখনই নিউইয়র্কে দুই তারকার একসঙ্গে ঘুরে বেড়ানোর খবর আসে। তখনও ভাবা যায়নি, গত বছরের আগস্টে সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট করা ছবির পেছনের গল্প কী হতে যাচ্ছে। তখন অনেকেই জানান, দু’জনার মধ্যে থাকা দূরত্ব অবকাশ যাপনের মাধ্যমে দূর হয়েছে।

এরপরই গুঞ্জন উঠে, ফের মা হতে যাচ্ছেন নায়িকা বুবলী। দু’জনের কাছাকাছি আসা এবং পাশাপাশি হাঁটার মধ্যেই সম্পর্ক গভীর হয়। আর সেই সম্পর্কের রেশ ধরেই পৃথিবীতে আসার অপেক্ষায় আরও নতুন একটি প্রাণ।