• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬, ২২:০৭ অপরাহ্ণ
চট্টগ্রামে একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে মায়ের মরদেহ উদ্ধারসহ অভিযুক্তকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।News
‎শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, ওই এলাকার স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।

‎এই ঘটনায় তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটকের তথ্য জানিয়েছে পুলিশ।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কল্পনা দাশের ছোটো জা তিথি দাশ বলেন, ‘রিমন দীর্ঘদিন মাদক আসক্ত ছিলো। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিল। শনিবার সকালে তারা মা-বাবা-ছেলে বাইরে গিয়ে ১২টার দিকে বাড়ি ফিরে। এর কিছুক্ষণ পরই ছেলেটি ছুরি জাতীয় জিনিস দিয়ে তার মাকে আঘাত করছিল। মাকে বাঁচাতে তার বাবা এগিয়ে গেলে ছেলে তার বাবাকেও আঘাত করে। এসময় আমরা দৌড়ে আশেপাশের মানুষ ডাকতে যায়। এসে দেখি তার মা ঘটনাস্থলে মারা গেছে আর বাবাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।’



‎আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়।