অনলাইন ডেক্স,
ভারতে নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের আ/ন্দো/লনের মধ্যে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেছে তামিলাগা ভে/ট্ট্রি কাজাগম (টিভিকে)। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন দলটি বলেছে, তারা শুধু পরীক্ষায় অনিয়মের বিরোধিতা করছে না; বরং নিট ব্যবস্থারই অবসান চায়।
মঙ্গলবার (২১ জুলাই) দেওয়া এক বি/বৃ/তিতে টিভিকে জানায়, চিকিৎসাশিক্ষায় ভর্তি নি/র্ধারণে জাতীয় পর্যায়ের এই পরীক্ষার পরিবর্তে বিকল্প ব্যবস্থা চালুর পক্ষে তারা ‘অটল ও আপসহীন’ অবস্থানে রয়েছে।
দলটির দাবি, শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী তালিকা (কনকারেন্ট লিস্ট) থেকে সরিয়ে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এতে রাজ্য সরকারগুলো শিক্ষা ও চিকিৎসাশিক্ষা–সংক্রান্ত বিষয়ে পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।
টিভিকে আরও বলেছে, যদি সাংবিধানিক বা আইনগত কারণে তাৎক্ষণিকভাবে এ পরিবর্তন সম্ভব না হয়, তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে বিশেষ একটি সমবর্তী তালিকা গঠন করে শিক্ষা খাতে রাজ্যগুলোর ক্ষমতা বাড়ানো যেতে পারে।