• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ণ
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলা করেন ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যমানের একটি শাড়ি নির্বাচন করেন। শাড়িটি গত ১৮ জানুয়ারি তার বাসায় পৌঁছে দেয়া হয়। শর্ত অনুযায়ী, তিনি শাড়িটি পরিধান করে পেজটির প্রমোশন করবেন বলে ভয়েস ও টেক্সট মেসেজে আশ্বস্ত করেছিলেন।