• ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২২, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,,

‎ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু জেলায় স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর হরিশ (৪৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, হুনসুরের নিউ মারুতি লেআউট এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

‎নিহতরা হলেন হরিশ, তার স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং তাদের দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)।

‎পুলিশ সূত্রে জানা যায়, হরিশ প্রথমে আঠালো টেপ দিয়ে স্ত্রী ও দুই মেয়ের মুখ বন্ধ করে শ্বাসরোধে তাদের হত্যা করেন। এরপর তিনি বাড়ির প্রথম তলার একটি কক্ষে গিয়ে ফাঁস দিয়ে আত্মহ/ত্যা করেন।

‎এদিকে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নোটের শুরুতে লেখা ছিল, ‘আমি ওপরতলার কক্ষে ফাঁস নিচ্ছি।’ এর নিচে ‘আমার শেষ ইচ্ছা’ শিরোনামে তিনি কয়েকটি অনুরোধ লিখে গেছেন।