• ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২২, ২০২৬, ১৩:০৭ অপরাহ্ণ
গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎গণভোটের রায় অনুযায়ী দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নারী নেত্রীরা।

‎জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জোটে আলোচনায় সভা থেকে তারা এ দাবি জানান।

‎এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এতে সভাপতিত্ব করেন জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এমপি। বিশেষ অতিথি ছিলেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি।

‎সভায় বক্তব্য দেন এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, লেবার পার্টির যুগ্ম মহাসচিব সাবিনা ইয়াসমিন, জামায়াতের মহিলা বিভাগের পলিটিক্যাল সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, বিডিপির কার্যনির্বাহী কমিটির সদস্যা অ্যাডভোকেট মাহবুবা আক্তার, এলডিপির উপদেষ্টা অধ্যাপক মোছাম্মাৎ কারিমা খাতুন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, জুলাই শহীদ শাহরিয়ার হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা, শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা প্রমুখ।