• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬, ১৩:০১ অপরাহ্ণ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,


‎শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ধরার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীকে ডেকে নিয়ে আচুড়া এলাকার আজিজ ঢালীর বাগানে বেঁধে রাখে। পরে তার মোবাইল ফোন থেকে স্ত্রীকে কল করে টাকা ও একটি পেনড্রাইভ নিয়ে ঘটনাস্থলে যেতে বলা হয়।

‎ভুক্তভোগী ঘটনাস্থলে পৌঁছালে দেখেন, তার স্বামীর গলায় ছুরি ধরে বেঁধে রাখা হয়েছে। এরপর স্বামীর সামনেই তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

‎নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগীর স্বামী মাদকাসক্ত এবং এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।