• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬, ১৯:১৫ অপরাহ্ণ
পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্‌বিতণ্ডা শেষে বুধবার বিকেল পাঁচটার দিকে রওনা হন তারা।

‎এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।

‎সেই গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।