গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণধীন বাসার ছাদ এক শিশুর মরদেহ উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত August 19, 2024, 20:29 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণধীন বাসার ছাদ এক শিশুর মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

আব্দুর রাজ্জাক সরকার
গাইবান্ধা জেলা,
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাটের জিসান পাম্প এলাকার মহাসড়ক সংলগ্ন পশ্চিম পাশের আজিজার রহমানের (চেয়ারম্যান) বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সোহান মিয়া ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় হঠাৎ করে দ্বিতীয়তলার ছাদের নির্মাণধীন একটি পিলারের রডের উপর আটকে থাকা অবস্থায় সোহান মিয়ার মরদেহ দেখা যায়। বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে সোহান নামের শিশুটি কীভাবে মারা গেল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী জানান, ওই স্থান থেকে সোহান মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন তিনি।