এবার শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা

Mofossal Barta
প্রকাশিত November 24, 2026, 14:00 PM
এবার শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা
সংবাদটি শেয়ার করুন....

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মতপার্থক্য কাটেনি। শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানালেও মালিকপক্ষ সর্বশেষ প্রস্তাবে ১৫ হাজার ৮০০ টাকা দিতে চেয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকা। দীর্ঘ আলোচনার পরও সমঝোতা না হওয়ায় নিম্নতম মজুরি বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।
‎
‎
‎সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর উভয় পক্ষ তাদের আগের প্রস্তাবে পরিবর্তন আনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‎
‎মজুরি বোর্ড সূত্রে জানা যায়, সোমবারের সভার শুরুতে মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরে দীর্ঘ আলোচনার পর দুই দফায় প্রস্তাব সংশোধন করে তা ১৫ হাজার ৮০০ টাকায় উন্নীত করা হয়।
‎
‎অন্যদিকে, আগের সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানানো হয়েছিল। সোমবারের বৈঠকে সেই দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।