উত্তরা থেকে কমলাপুর, মেট্রোরেলের নতুন গন্তব্য ২০২৭ সালের জুলাই

Mofossal Barta
প্রকাশিত November 23, 2026, 09:36 AM
উত্তরা থেকে কমলাপুর, মেট্রোরেলের নতুন গন্তব্য ২০২৭ সালের জুলাই
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর গণপরিবহনে নতুন সংযোগ তৈরি করতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু থাকা মেট্রোরেল সম্প্রসারণ করা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। দেশের প্রধান রেলওয়ে স্টেশনকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করার এই প্রকল্প ঘিরে যাত্রীদের প্রত্যাশা বাড়ছে। তবে কয়েক দফা সময়সূচি পরিবর্তনের পর সর্বশেষ পরিকল্পনায় ২০২৭ সালের জুলাইয়ে মতিঝিল-কমলাপুর অংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের পূর্তকাজের বড় অংশ শেষ হলেও বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং পরীক্ষানিরীক্ষার কাজ এখনো বাকি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ প্রকল্পের তথ্য অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালু মেট্রোরেলের দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার। এর সঙ্গে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যুক্ত হচ্ছে আরও ১.১৬ কিলোমিটার। সম্প্রসারণ কাজ শেষ হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১.২৬ কিলোমিটার। স্টেশনের সংখ্যা হবে ১৭টি।
‎
‎
‎প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মতিঝিল-কমলাপুর অংশের পূর্তকাজের অগ্রগতি দাঁড়িয়েছে ৮৪.৮৫ শতাংশ। অন্যদিকে, বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজের অগ্রগতি ৫৮ শতাংশ। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে স্টেশনের অবশিষ্ট স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
‎