বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

Mofossal Barta
প্রকাশিত November 6, 2025, 21:16 PM
বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (আজমিরীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।
তবে আনুষ্ঠানিকভাবে শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলে নিজেই জানিয়েছেন রেজা কিবরিয়া।

উল্লেখ্য, বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।
রেজা কিবরিয়া বিভিন্ন সময়ে গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।