মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি অসুস্থ যাত্রী, স্ট্রোকে মৃত্যু

Mofossal Barta
প্রকাশিত October 27, 2026, 18:34 PM
মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি অসুস্থ যাত্রী, স্ট্রোকে মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎গত ২৪ অক্টোবর মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে এক বয়স্ক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই বয়স্ক যাত্রী শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওরাপাড়া স্টেশনের কাছাকাছি পৌঁছালে স্ট্রোক করে মারা যান, এমনটি দাবি করেছেন মৃত ব্যক্তির ব্যক্তির ছেলে।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) মৃত ব্যক্তির ছেলে নাকিবুর রহমান নিজের ফেসবুক আইডিতে তার বাবার মৃত্যুর ঘটনা বর্ণনা করেন। মৃত ব্যক্তির ব্যক্তির ছেলে লেখেন, ‘আব্বু গত ২৪ অক্টোবর, দুপুরে মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওরাপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করে মুহুর্তেই মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে উনি শারীরিক অসুস্থ অনুভব করায় আশে পাশের লোক জনের কাছে বসতে চেয়েছিলেন। কেউ জায়গা ছেড়ে তাকে বসতে দেননি।’ ফেসবুক পোস্টে নাকিবুর রহমান জানান, ‘আমার বাবা দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে নিচে পরে যান। আল্লাহ তার মৃত্যুকে সহজ করে নিয়ে গেছেন। কিন্তু সন্তান হিসাবে এইটুকু মেনে নেয়াটা কষ্টকর।’
‎
‎নাকিবুর রহমান লেখেন, আমার কোন রাগ অভিমান নাই। শুধু এই টুকুই বলবো সবাইকে, চলতে ফিরতে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যখন যেখানে যে অবস্থাতেই পাবেন, তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করুন। আপনি আজকে যাকে ইগ্নোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্যকারো বাবা।
‎
‎তিনি আরও লেখেন, ‘অনুগ্রহ কেউ মেট্রোরেল যাতায়াত সংক্রান্ত উচিত অনুচিত কথাবার্তা বা ঘটনা তুলে এনে কাউকে দোষারোপ স্বরুপ মন্তব্য করবেন না। চলাফেরা করার সময় আমাদের আশে পাশের মানুষদের কমফোর্ট থাকার বিষয়টা খেয়াল করাই উত্তম। আমি সবার ফোন বা ম্যসেজ ঠিক মত রেস্পন্স করতে পারি নাই। পর্যায়ক্রমে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।’