অনলাইন ডেক্স
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে ফখরুল বলেন, ‘ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।
আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বলে জানান মতবিনিময় সভায় মির্জা ফখরুল।