পটুয়াখালী ২ বাউফল আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহিদুল আলম তালুকদার।

Mofossal Barta
প্রকাশিত December 4, 2025, 20:22 PM
পটুয়াখালী ২ বাউফল আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহিদুল আলম তালুকদার।
সংবাদটি শেয়ার করুন....

 

বিশেষ প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমান ঃ- পটুয়াখালী ২ বাউফল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পেলো সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, বাউফল উপজেলায় বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল আলম তালুকদার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জাপুর ফখরুল ইসলাম আলমগীর ০৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে এ ঘোষণা দেন।
এ প্রতিবেদকের সাথে মুঠোফোনে ২ নং কালিশুরি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল সর্দার এর সাথে আলাপ করলে তিনি জানায় আমরা বাউফল বিএনপি এক ও অভিন্ন আমাদের ভিতরে কোন মতভেদ নাই দলের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা সাদরে গ্রহণ করেছি।
মোঃ শহিদুল আলম তালুকদারের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাউফল উপজেলার সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দলের স্বার্থে কাজ করবো।
এ প্রতিবেদক মুঠোফোনে বেশ বেশ কয়েক ইউনিয়নে বিএনপির সাথে যোগাযোগ করলে সবাই এতে ঐক্যমত্যের ঘোষণা দেয়। সাধারণ বেশ কিছু ভোটার এ প্রতিবেক কে জানায় শহিদুল আলম তালুকদার একজন পরীক্ষিত নেতা যে স্বাধীনতার পরে প্রথম বিএনপিকে এমপি হিসেবে কেন্দ্রকে উপহার দিয়েছিলেন।
আমাদের বিশ্বাস এই বারও নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে শহিদুল আলম তালুকদার কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।