ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্রিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত এক লেনে চলবে যান

Mofossal Barta
প্রকাশিত August 29, 2026, 09:42 AM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্রিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত এক লেনে চলবে যান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশারিয়ার চর এলাকায় সেতুর নির্মাণকাজ চলায় ঢাকামুখী সড়কে এক লেনে যান চলাচল করছে। এতে ওই অংশে যানবাহনের গতি কমে গেছে।

‎পরিস্থিতি স্বাভাবিক রাখতে চালকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।
‎শুক্রবার (২৮ আগস্ট) রাতে হাইওয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।

‎হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপির স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক লতিফ জানান, কাচপুর হাইওয়ে থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে আশারিয়ার চর এলাকায় সেতুর কাজ চলমান রয়েছে। এ কারণে বর্তমানে ওই অংশে একটি লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করছে।

‎তিনি জানান, সড়কের কাজ শেষ করার পর রাস্তা শুকানোর জন্য শনিবার (২৯ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত ঢাকামুখী সড়কে এক লেনেই যান চলাচল করবে।

‎হাইওয়ে পুলিশ জানায়, এক লেনে যানবাহন চলাচলের কারণে আশারিয়ার চর এলাকায় ধীরগতি সৃষ্টি হয়েছে।