কানাডায় মুসলিম এমপি সালমা জাহিদের গাড়িতে আগুন

Mofossal Barta
প্রকাশিত August 29, 2026, 10:28 AM
কানাডায় মুসলিম এমপি সালমা জাহিদের গাড়িতে আগুন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ঘটনাটিকে সন্দেহভাজন অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে টরন্টো পুলিশ। তবে হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‎সালমা জাহিদ ২০১৮ সালে কানাডার হাউস অব কমন্সে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। তিনি দেশটির পার্লামেন্টে নির্বাচিত প্রথম হিজাব পরিহিত নারী।

‎হামলার পর অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জাহিদ বলেন, হামলার সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তিনি কোনো ধরনের অনুমান করতে চান না। তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করবেন তিনি।

‎জাহিদ বলেন, ‘তবে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি আমাকে আমার কাজ থেকে বিরত রাখতে পারবে না।’

‎ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘এটি একটি কাপুরুষোচিত সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কানাডীয় হিসেবে আমরা এমন নই।’

‎কানাডার মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমসও হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

‎সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘এই অগ্নিসংযোগের ঘটনায় কানাডার মুসলিমরা হতবাক, আতঙ্কিত ও ক্ষুব্ধ।’

‎বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার এবং সব ধরনের বর্ণবাদের বিরুদ্ধে জাহিদ বছরের পর বছর ধরে সোচ্চারভাবে কাজ করে আসছেন। তার এমন অবস্থানের কারণে মুসলিম সম্প্রদায়ের অনেকেই হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।

‎তবে এখন পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে বলেনি যে জাহিদের ইসরাইলবিরোধী অবস্থান বা তার ধর্মীয় পরিচয়ের সঙ্গে হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না। তদন্তের মাধ্যমে হামলার কারণ ও সম্ভাব্য উদ্দেশ্য নির্ধারণের চেষ্টা চলছে।