• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খোলা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
খোলা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভের পর আনুষ্ঠানিক শপথ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর যাবতীয় আপডেট নাগরিকদের কাছে দ্রুত সময়ে তুলে ধরার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন পেজ খোলা হয়েছে।

পেজের নাম: Pmo Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ আঠারো মাস পর গণতান্ত্রিক উপায়ে নির্বাচিতদের হাতে দেশের শাসনভার ন্যস্ত হলো। ভোটের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের আগে এই আঠারো মাস দেশ পরিচালনার দায়িত্বে ছিল অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ওই সরকারের যাবতীয় আপডেট জানাতে প্রধান উপদেষ্টার পেজ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল।

তবে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিপরিষদের শপথের পর একই দিন রাতে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়। পরে আজ সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে এক পোস্টে এখন থেকে পেজটির সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।