বাউফল প্রতিনিধি সঞ্জয় দেবনাথ ঃ-
বাউফলে আজ ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ বুধবার, ৫ই ফাল্গুন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাউফল উপজেলার এক সুশোভিত পরিবেশে রতন সাহার আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুমহল। এ প্রতিবেদক কে জানায়
রতন সাহা একজন ব্যবসায়ী এবং বিভিন্ন স্বনামধন্য কোম্পানির ডিলার হিসেবে বাউফল ও দশমিনা থানার ভেতরে নিয়মিত মালামাল সরবরাহ করে থাকেন। তার মন-মানসিকতা অত্যন্ত ভালো এবং তিনি একজন ভদ্র ও সমাজসেবী মনোভাবাপন্ন মানুষ হিসেবে পরিচিত।
আশীর্বাদের সময় তার বয়স ছিল ৩২ বছর ২ মাস। তিনি দুই ভাইয়ের মধ্যে একজন। তার বাবা একজন বয়স্ক ব্যক্তি এবং মা-বাবা দুজনেই অত্যন্ত সজ্জন ও ভালো মনের মানুষ হিসেবে এলাকায় পরিচিত।
এ সময় বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষীরা রতন সাহার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দাম্পত্য জীবনের সুখ-শান্তি কামনা করেন।