• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে জুলাই বিপ্লবে গুলিতে নিহতের স্মরণে ইফতার সামগ্রী বিতরণ

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৭:০৬ অপরাহ্ণ
বাউফলে জুলাই বিপ্লবে গুলিতে নিহতের স্মরণে ইফতার সামগ্রী বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

 

বাউফল প্রতিনিধি সঞ্জয় দেব সঞ্জয় দেবনাথ ঃ-
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক শহীদ নবীন তালুকদারের স্মরনে শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় পটুয়াখালী বাউফলের নুরাইপুর গ্রামে পরিবারের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে, স্থানীয় বিএনপি নেতা কর্মী ও পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের উত্তাল মুহুর্তে ১৯ জুলাই ঢাকার পল্টন থানার সামনে গুলিতে নিহত হন নবীন তালুকদার।
দীর্ঘদিন অসুস্থ থাকার পরে চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই জুলাই যোদ্ধা।