• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬৮ বছরেও বর্জ্য ফেলার স্থান নির্ধারিত হয়নি ভৈরবে

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ১৬:০৬ অপরাহ্ণ
৬৮ বছরেও বর্জ্য ফেলার স্থান নির্ধারিত হয়নি ভৈরবে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে ৬৮ বছর আগে। এই সময়ে কাঁচা সড়ক পাকা হয়েছে, সরু রাস্তা হয়েছে প্রশস্ত, গড়ে উঠেছে বহুতল ভবন, বেড়েছে ব্যবসা-বাণিজ্য ও জনসংখ্যা। তবে নাগরিক সেবার অন্যতম মৌলিক অবকাঠামো বর্জ্য ফেলার জন্য একটি স্থায়ী ব-র্জ্য স্থানান্তর কেন্দ্র (ডাম্পিং স্টেশন) এখনো নির্মিত হয়নি।

‎শহরের দুই লাখের বেশি মানুষের প্রতিদিনের জীবনযাত্রা থেকে উৎপন্ন প্রায় ৩০ টন ব/র্জ্য প্রধান সড়কের পাশসহ কয়েকটি উন্মুক্ত স্থানে ফেলতে হচ্ছে। বছরের পর বছর সেখানে বর্জ্যের স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন সেই দুর্গন্ধের মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। পরিবেশদূষণের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও বাড়ছে উদ্বেগ।

‎ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার ধর প্রথম আলোকে বলেন, এ ধরনের উন্মুক্ত বর্জ্যের স্তূপে নানা ধরনের রোগজীবাণু থাকে। মাছি, মশা, কুকুরসহ বিভিন্ন প্রাণী এসব বর্জ্যের সংস্পর্শে আসে। অনেক সময় গবাদিপশুকেও এসব ভাগাড় থেকে খাদ্য সংগ্রহ করতে দেখা যায়। মাছি ও মশার মাধ্যমে জীবাণু আশপাশের বসতবাড়ি ও খাবারে ছড়িয়ে পড়তে পারে। এতে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে।