• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কখন এসে ধাক্কা দেয় সেই আতঙ্কে থাকতে হয়

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ণ
কখন এসে ধাক্কা দেয় সেই আতঙ্কে থাকতে হয়
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎খাগড়াছড়ি পৌর শহরে বর্তমানে যাত্রীবাহী ইজিবাইক (টমটম) যেন প্রধান বাহনে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মানুষের অনুপাতের তুলনায় শহরে এখন টমটমের সংখ্যাই বেশি। শহরের প্রায় প্রতিটি সড়কে যত্রতত্র পার্কিং, বেপরোয়া ওভারটেকিং, অনিয়ন্ত্রিত গতি এবং অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনা। ফলে সাধারণ পথচারীদের কাছে টমটম এখন এক আতঙ্কের নাম।

‎স্থানীয় টমটম চালক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি শহরে বর্তমানে প্রায় তিন হাজার টমটম চলাচল করছে।

‎সাধারণ পথচারী রাকিব মনি ইপ্তি বলেন, টমটমগুলোর কোনো নম্বর নেই। পাশাপাশি লাইসেন্স ও প্রশিক্ষণবিহীন অল্পবয়সী চালকদের কারণে দিনদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রাস্তা দিয়ে চলাচলের সময় আতঙ্কে থাকতে হয়—কখন যেন পেছন থেকে এসে টমটম ধাক্কা দেয়! পৌর শহরে বের হলেই প্রতিদিন ছোটখাটো টমটম দুর্ঘটনা চোখে পড়ে।

‎কলেজ গেট টমটম মালিক সমিতির সভাপতি আব্দুল সবুর বলেন, বর্তমানে পৌর শহরে দুটি টমটম সমিতি রয়েছে। আমাদের অধিকাংশ চালকই দরিদ্র, টমটম চালিয়েই তাদের সংসার চলে। প্রায় ছয়-সাত বছর আগে পৌরসভা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল; এরপর আর কোনো প্রশিক্ষণ হয়নি। এছাড়া সমিতির বাইরে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য টমটম শহরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।