• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এনসিপি

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ১৩:০৪ অপরাহ্ণ
আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এনসিপি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎সংবিধান সংস্কার ইস্যুতে সরকারের গঠিত ১২ সদস্যের বিশেষ কমিটিকে প্রত্যাখ্যান করে রাজপথে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, কেবল সংবিধান সংশোধন নয়; গণভোটের রায় ও ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে রাষ্ট্রের সংবিধানে মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে। সরকার এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।

‎এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দলটির শীর্ষ পর্যায়ের বৈঠকে সংবিধান সংস্কার প্রশ্নে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের মতে, বিদ্যমান সংবিধানে সীমিত সংশোধন এনে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়। এজন্য গণভোটের রায়ের পূর্ণ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের জন্য পৃথক পরিষদ গঠনের দাবি অব্যাহত থাকবে।

‎গত ১৩ জুলাই জাতীয় সংসদে সংবিধান সংশোধনের উদ্দেশ্যে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত ওই কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধী দল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে। তাদের অভিযোগ, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি নয়, বরং গণভোটের রায় বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনই হওয়া উচিত।