• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎আগাম ঘোষণা দিয়ে অপরাধী ধরার সুযোগ নেই: চট্টগ্রামের এসপি মাসুদ আলম

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
‎আগাম ঘোষণা দিয়ে অপরাধী ধরার সুযোগ নেই: চট্টগ্রামের এসপি মাসুদ আলম
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

আগাম ঘোষণা দিয়ে অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলেও অপরাধী ধরার ক্ষেত্রে তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পরিকল্পনা আগে থেকে প্রকাশ করা হলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে। তাই এসব বিষয়ে আগাম কিছু জানানো যায় না।

‎শনিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তারের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‎রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে এসপি মাসুদ আলম বলেন, ‘আমরা আসলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এগুলো আগাম ঘোষণা দিয়ে তো আসলে করা যায় না। আগাম ঘোষণা দিয়ে নির্বাচন করা যায় বা আগাম ঘোষণা দিয়ে অনেক কাজকর্ম করা যায়। কিন্তু আগাম ঘোষণা দিয়ে অপরাধী ধরার সুযোগ নেই। তাহলে তো আরো জেনে যাবে তারা আমাদের প্লানগুলো। আমরা চাই না যে, আমাদের প্লানগুলো জেনে যাক। কিন্তু এটা ধরে রাখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা পুলিশ আমরা একেবারে নিবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছি।