এ বছর ঈদুল আজহায় ১ কোটি ৪ লক্ষের বেশি পশু কোরবানি হয়েছে

Mofossal Barta
প্রকাশিত June 18, 2024, 18:19 PM
এ বছর ঈদুল আজহায় ১ কোটি ৪ লক্ষের বেশি পশু কোরবানি হয়েছে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক:
এবারের ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে মোট ১,০৪,০৮,৯১৮টি পশু কোরবানি করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর ৩,৬৭,১০৬ বেশি পশু কোরবানি করা হয়েছে।

এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।

মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্যমতে, ঢাকা বিভাগে ২৫ লাখ ২৯ হাজার ১৮২টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫৭ হাজার ৫২০টি, রাজশাহী বিভাগে ২৪ লাখ ২৬ হাজার ১১১টি, খুলনা বিভাগে ১০ লাখ ৮ হাজার ৮৫৫টি, বরিশালে ৪ লাখ ২৮ হাজার ৪৩৮টি পশু জবাই করা হয়েছে। সিলেট বিভাগে ৯৩,৭৪২টি, রংপুর বিভাগে ১১,৭২,৫৫৩টি এবং ময়মনসিংহ বিভাগে ৩,৯২,৫১৭টি গবাদি পশু জবাই করা হয়েছে।

কোরবানির পশুর মধ্যে গরু ছিল ৪৭,৬৬,৮৫৯টি, মহিষ ১,১২,৯১৮টি, ছাগল ৫০,৫৬,৭১৯টি, ভেড়া ৪৭১,১৪৯টি এবং অন্যান্য পশু ১২৭৩টি।

মন্ত্রী জানান, ১,২৯,৮০,৩৬৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত ছিল।